মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ নারী উদ্যোক্তা ফোরামের আয়োজনে বরিশালের প্রত্যন্ত অঞ্চল গৌড়িপুর মেহেন্দিগঞ্জে শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন করেছেন বরিশাল-৪ আসনের মাননীয় সংসদ সদস্য পঙ্কজ নাথ এমপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, লতা ইউনিয়ন চেয়ারম্যান আবু রাশেদ মনি, মেহেন্দিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার গুহ, কাজীরহাট প্রেসক্লাবের সভাপতি শাহে আলম, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।
মাননীয় সংসদ সদস্য তার বক্তব্যের মধ্যে নারী উদ্যোক্তা ফোরামের প্রেসিডেন্টকে সাধুবাদ জানান এই মহতী উদ্যোগের জন্য।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম। তিনি বক্তব্যে নারী উদ্দোক্তা ফোরামকে ধন্যবাদ জানান তার এলাকায় কার্যক্রমটি বাস্তবায়ন করার জন্য। শীতবস্ত্র বিতরণ শেষে নারী উদ্দোক্তা ফোরামের সভাপতি এই অঞ্চলের নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক স্বাবলম্বীতা ও ক্ষমতায়নের জন্য একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন। শীতবস্ত্র কর্মসূচিতে সহযোগি প্রতিষ্ঠান হিসেবে ছিল এ সেমি প্লাটফর্ম উত্তরণ।
উল্লেখ্য নারী উদ্দোক্তা ফোরাম প্রতি বছর এই কর্মসূচি আয়োজন করে থাকে বাংলাদেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে।