• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইউনিসেফের বিভাগীয় প্রধান এ এইচ তৌফিক আহমেদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৩, ০৩:০৬ পূর্বাহ্ণ
ইউনিসেফের বিভাগীয় প্রধান এ এইচ তৌফিক আহমেদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বরিশালের বিভিন্ন সংগঠনের এ্যালায়েন্স এওয়াইডি’র পক্ষ থেকে গতকাল ইউনিসেফের বিভাগীয় প্রধান এ এইচ তৌফিক আহমেদের বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়েছে। গতকাল সন্ধা ৭টায় বরিশাল নগরের সিএন্ডবি রোডস্থ প্যাভিলিয়ন কনভেনশন হলে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মইনুল চৌধুরী, আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, দীপ্তি রাণী মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে লাল সবুজ সোসাইটি, বরিশাল ব্লাড ডেনার্স ক্লাব, এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি, দ্য অডেশাস, শালিন্যসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ এইচ তৌফিক আহমেদকে শুভকামনা জানান।