• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর সমাধিতে জামালপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৩, ০৯:৫৯ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুর সমাধিতে জামালপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জামালপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আজ রবিবার (০৮ জানুয়ারি) সকালে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরীর নেতৃত্বে জামালপুর সদর উপজেলার নব গঠিত কমিটির নেতৃবৃন্দদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা জানান, পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় জামালপুর সদর উপজেলার নব গঠিত কমিটির সভাপতি ডাঃ আব্দুল মান্নান খান,সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম সজীব, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার হুমায়ূন রশীদ দিপু সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #