• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাঙ্গাবালীতে ১৭টি বেহুন্দি জাল আটক করে আগুনে পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৩, ০৬:৪৭ পূর্বাহ্ণ
রাঙ্গাবালীতে ১৭টি বেহুন্দি জাল আটক করে আগুনে পুড়িয়ে ধ্বংস

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বিশেষ কম্বিং অপারেশন ২০২৩ বাস্তবায়নে ৪র্থ দিনের অভিযান পরিচালনা করে ১৭ টি অবৈধ বেহুন্দি জাল আটক করে জনসম্মুখে ধ্বংস করা হয়। শনিবার সকাল থেকে বিকাল ৫টা ৩০ পর্যন্ত উপজেলার উপকূলীয় এলাকা জাহাজমারা, চর তুফানিয়া, বঙ্গোপসারে অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ড। এতে ১৭টি বেহুন্দি যাহার মূল্য ৫ লক্ষ ১০হাজার টাকার অবৈধ জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা মৎস্য অফিসার মোঃ আনোয়ারুল হক বাবুল উপস্থিত ছিলেন ।