• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতির শীতকালীন পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৩, ১৫:৩৭ অপরাহ্ণ
রোমে বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতির শীতকালীন পিঠা উৎসব

ইতালি প্রতিনিধিঃ
ইতালির রোমে বাকাংর ব্যবসায়ীদের সর্বপ্রথম সংগঠন বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতির
আয়োজনে এই প্রথমবারের মতো শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শীতের হরেক রকমের পিঠার সমহার ঘটে এই উৎসবে। প্রবাসী নারীরা নিজেদের হাতে দেশীয় সংস্কৃতির হরেক রকমের পিঠা নিয়ে আসেন। উৎসবে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী। পিঠা মেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সভাপতি জাহাঙ্গীর আলম সাহেদের সভাপতিত্বে , শাহ আলম ও কোষাধ্যক্ষ কামরুল হাসানের যৌথ পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, সহ-সভাপতি শাহজাহান পটোয়ারী,সাংগঠনিক সম্পাদক সুজন হাওলাদার সহ কার্যকরী ও উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দ। কমিউনিটি নেতাদের মধ্যে বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দীকি বাচ্চু ,ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল,সাবেক কাউন্সিলর আইয়ুব খান প্রিন্স সহ কমিউনিটির নেতৃবৃন্দ।এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সত্যিই বাংলাদেশ বাংকার সমিতির প্রথম পিঠা উৎসবের আয়োজন ছিল চমৎকার। প্রবাসে সবাই মিলে বাংলার কৃষ্টি,সংস্কৃতি বিদেশীদের মাঝে তুলে ধরব এটাই হোক আমাদের লক্ষ।