• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৩, ১০:১৪ পূর্বাহ্ণ

গৌরনদী প্রতিনিধি \ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের আটিপাড়া নামক এলাকায় থ্রী-হুইলার মাহিন্দ্রা দুর্ঘটনায় মামুন কবিরাজ (৩২) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত মামুন গৌরনদী পৌর এলাকার গেরাকুল গ্রামের কাদের কবিরাজের ছেলে। একই দুর্ঘটনায় নিহত মামুনের স্ত্রী গুরুত্বর আহত হয়েছে। আহতকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট সুমন জানান, রবিবার সন্ধ্যায় বরিশাল থেকে গৌরনদী ফেরার পথে মর্মান্তিক এ দুর্ঘটনায় গুরুত্বর আহত মামুনকে স্থানীয়রা উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যায় মামুন কবিরাজ।