আবু তাহের, অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগর থেকে প্রকাশিত দৈনিক নওয়াপাড়া পত্রিকার বার্ষিক প্রতিনিধি সম্মেলন ও প্রয়াত প্রকাশক- সম্পাদক মোঃ আসলাম হোসেনের স্মরণসভা ১০ জানুয়ারি মঙ্গলবার নওয়াপাড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
যশোরের বহুল প্রকাশিত ও জনপ্রিয় দৈনিক পত্রিকা দৈনিক নওয়াপাড়া’র প্রতিনিধি সম্মেলন সকাল ১১ টায় ঐতিহ্যবাহী নোয়াপাড়া প্রেসক্লাবের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সাথে সাথে দক্ষিণবঙ্গের স্বনামধন্য সম্পাদক, সাংবাদিকদের প্রাণপুরুষ, নন্দিত সাংবাদিক মোঃ আসলাম হোসেনের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও আত্মার মাগফেরাত কামনা করা হয়।
প্রতিনিধি সম্মেলন ও স্মরণসভায় খুলনা বিভাগের ১২টি জেলা থেকে দৈনিক নওয়াপাড়া’র প্রায় শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বর্তমান প্রকাশক সম্পাদক ইঞ্জিনিয়ার সাজিদ হোসেন সুপ্ত’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোঃ মুজাফ্ফার হোসেন, সহ-সাধারণ সম্পাদক জাহিদ মাসুদ তাজ, উপদেষ্টা ফারুক হোসেন।
দৈনিক নওয়াপাড়া’র নির্বাহী সম্পাদক মোঃ মফিজুর রহমান দপ্তরী, বাতা সম্পাদক মোঃ আক্তারুজ্জামান প্রমূখ।
সম্মেলনে আলোচনা পর্ব শেষে মরহুম সাবেক প্রকাশক-সম্পাদক আসলাম হোসেনের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।