গৌরনদী প্রতিনিধি \ নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালের গৌরনদী উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদ্যাপিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবন্দ। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান, উপজেলা চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী সহ অন্যান্যরা।