• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৩, ০৮:১৪ পূর্বাহ্ণ
সুন্দরগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

Exif_JPEG_420

আসাদুল ইসলাম, গাইবান্ধা।

গাইবান্ধার সুন্দরগঞ্জে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী।

এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, সহ-সভাপতি সাজেদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, গোলাম কবির মুকুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, জামিউল আনছারী লিংকন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিমন সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রুহুল আমীন প্রামাণিক, যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান নুর, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সুমন মিয়া প্রমুখ।

এর আগে, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবুর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে মিলিত হয়।