• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বাস-মাহেন্দ্রার সংঘর্ষে মাহেন্দ্রা চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৩, ০৩:১৬ পূর্বাহ্ণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ যাত্রীবাহি বাসের সাথে মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্রা চালক হোসেন সরদার (২০) ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ ঘটনায় শাহাদাত হোসেন নামের এক মাহেন্দ্রা যাত্রী গুরুত্বর আহত হয়েছে। নিহত মাহেন্দ্রা চালক হোসেন বরিশালের গৌরনদী পৌর এলাকার কসবা মহল্লার আকতার সরদারের ছেলে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা গাইনেরপাড় নামক এলাকায়। বুধবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, ঢাকাগামী অজ্ঞাতবাসের সাথে মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্রা চালক হোসেন ঘটনাস্থলেই নিহত হয়।