• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর সমাধিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালকের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৩, ০৭:২৭ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুর সমাধিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালকের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক মো: মিজানুর রহমান।

আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ১০ টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের মাগফেরাত কামনায করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ- প্রকল্প পরিচালক আওলাদ হোসেন, প্রকৌশলী মানসুরুল হক, প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতির সভাপতি মোঃ মোবিনুর রহমান, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ওয়ালিদুর রহমান হীরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জাতির পিতা সমাধি সৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এছাড়া টুঙ্গিপাড়ার কুশলী ইউনিয়নের সেতু কালভার্ট, খান সাহেব শেখ মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রায়ন ও গোপালপুর ইউনিয়নের এইচবিবি প্রকল্প পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক মোঃ মিজানুর রহমান। #