মোঃ ইসমাইল ভোলা।।
ভোলায় গলায় ফাঁস দিয়ে হাসনাইন (১৫) নামের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে ভোলা সদর উপজেলার তুলাতুলি বাজারের পাশ্ববর্তী পাটোয়ারী বাড়িতে এ দূর্ঘটনা ঘটে। নিহত হাসনাইনের মরদেহ তাদেরটিনসেট বাসার পাটাতন এর উপর জুলন্ত অবস্থায় দেখে তাঁর স্বজনরা উদ্ধার করেন।
নিহত হাসনাইন ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকার আবুল কাশেম চতুর্থ নম্বর সন্তান।
ভোলা সদর মডেল থানার এসআই মো. সাইদুল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা হাসনাইন মানসিক ভারসাম্যহীন ছিলেন। ধারনা করা হয় মানসিক ভারসাম্যহীনতাকে কেন্দ্র করেই এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
এ বিষয় ঘটনা স্থান পরিদর্শন করতে যাওয়া ভোলা সদর মডেল থানার এসআই সাইদুল জানান, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে আমরা এ আত্মহত্যার খবর শুনতে পাই। খবর পেয়ে আমরা ঘটনা স্থান পরিদর্শন করতে গেলে স্থানীয় সূত্র জানতে পারি আত্মহত্যা করা হাসনাইন পূর্ব থেকেই মানসিক ভারসাম্যহীন ছিল। যার ফলে সে নিজেই আত্মহত্যা করেন।
ভোলা সদর মডেল থানার ওসি শাহিন ফকির এর সাথে যোগাযোগ করতে তাঁর মোবাইল ফোনে একাধিক বার ফোন দিয়েও পাওয়া যায়নি।