• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে খাল খননের নামে ফসলি জমি, বাড়ী ঘর ও গাছপালা নস্টের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৩, ০৯:২৯ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে খাল খননের নামে ফসলি জমি, বাড়ী ঘর ও গাছপালা নস্টের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাচাবাড়ির খাল খননের নামে ফসলি জমি, বাড়ী ঘর ও গাছপালা নস্টের প্রতিবাদে ও ক্ষতি পূরণের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। বাটিকামারী গ্রামবাসী এ কর্মসূচী পালন করে।

আজ শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার কাচাবাড়ী খালের পাশের সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে ক্ষতিগ্রস্থরা। এসময় খাল খননের নামে জমি, বাড়ী ঘর ও গাছপালা নস্টের প্রতিবাদে বিভিন্ন শ্লোগান দেন তারা। মানববন্ধনে ক্ষতিগ্রস্থ শতাধিক কৃষক ও জমির মালিককরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে মো: আবু তৈয়ব মিয়া, আবু বক্কর কাজী, আব্দুল মালেক মোল্যাসহ অনেকে বক্তব্য রাখেন। এসময় বক্তরা বলেন, উপজেলার কাচাবাড়ীর খাল খননেন উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। কিন্তু খাল খননের নামে ফসলি জমি, বাড়ি-ঘর ও গাছপালা নষ্ট করা হচ্ছে। এমনকি ব্যক্তি মালিকানাধীন জমিও খালের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আমাদের কোন জমিই অধিগ্রহন করা হয়নি। আমরা খাল খনন বন্ধ ও ক্ষতিপূরণের দাবী জানাই। #