স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক প্রদান করা হয়েছে।
গোপালগঞ্জে শেখ ফজলুল হক মণি স্মৃতি অডিটোরিয়ামে সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ, জেলা শিল্পকলা একাডেমি পরিচালনা পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক আলী নাঈম খান জিমি, সম্মাননাপ্রাপ্ত নাট্যকার মঈন আহমেদ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম নাট্যকলায় মঈন আহমেদ, আবৃত্তিতে মাহবুব হাসান বাবর, যন্ত্রসঙ্গীতে আশুতোষ বালা, সংগীতে মীরা বিশ্বাস ও সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন গোপালগঞ্জ থিয়েটারের কর্মীদের হাতে সম্মাননা পদক, নগদ অর্থ, উত্তরীয় ও সনদপত্র তুলে দেন। #