• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামী ছাত্র আন্দোলন ; ভোলা সদর থানা সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৩, ১৩:১৪ অপরাহ্ণ
ইসলামী ছাত্র আন্দোলন ; ভোলা সদর থানা সম্মেলন অনুষ্ঠিত

মোঃ ইসমাইল ভোলা।।

ভারসাম্যপূর্ণ অর্থনীতি কল্যাণমুখী রাজনীতি ও ইনসাপপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় নীতির পরিবর্তন চাই!-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায়
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা সদর থানা শাখার থানা সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে ০৩ টায় উকিল পাড়া গোরস্থান মসজিদ চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা সদর থানা শাখার সভাপতি মুহাম্মদ আমজাদ হোসেন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল মমিন-এর সঞ্চালনায় থানা সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা উত্তর এর সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মুফতী ইয়াছিন নবীপুরি।

প্রধান অতিথির বক্তব্য শেষে আলহাজ্ব হযরত মাওলানা মুফতি ইয়াসিন নবিপুরী ২০২২ইং সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৩ইং সেশনের নতুন কমিটি ঘোষণা করেন। এতে নব কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন মুহাম্মদ ইয়াছিন আরাফাত, সহ-সভাপতি: এইচ এম নাসিম আরাফাত ও সাধারণ সম্পাদক: মুহাম্মদ ইমরান হোসেন কে নির্বাচিত করা হয়েছে।

উক্ত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের শাখার বিপ্লবী প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ ইয়ামি ইরফান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহতারাম সভাপতি মৌলবি সিরাজুল ইসলাম ও সিনিয়র সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজী প্রমূখ।