• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বর্তমান প্রজন্মের প্রত্যেক ছাত্রলীগ কর্মীকে আদর্শবান হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে — আমির হোসেন আমু, এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৩, ১৫:৪২ অপরাহ্ণ
বর্তমান প্রজন্মের প্রত্যেক ছাত্রলীগ কর্মীকে আদর্শবান হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে — আমির হোসেন আমু, এমপি

মোঃ নজরুল ইসলাম , ঝালকাঠি: মাদক একটি সংক্রামন ব্যাধি। সমাজ থেকে মাদক দুর করতে ছাত্রলীগকে দায়িত্ব নিতে হবে। এর জন্য সংগ্রাম করতে হবে। বর্তমান প্রজন্মের প্রত্যেক ছাত্রলীগ কর্মীকে আদর্শবান হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে, ৪০ বছর আগে ছাত্রলীগের কর্মীরা যে সন্মান ও মর্যাদা পেয়েছে এখনকার ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকরা সেই মর্যাদা পায়না এটা আমাদের জন্য দুর্ভাগ্য।

ছাত্রলীগকে সেই হারানো সুনাম ফিরিয়ে আনতে হবে। ঝালকাঠিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেছেন কেন্দ্রীয় ১৪ দলের সমন্ময়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ গোটা সময়ের ছাত্রলীগের ভুমিকা ও ইতিহাস তুলেধরে বর্তমান প্রজন্মের ছাত্রলীগকে প্রতিষ্ঠিত হওয়ার পরামর্শ দেন।

উপমহাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার ৭৫ বছর “প্লাটিনাম জুবিলি” পূর্ণ হওয়ায় সারা দেশে বছর ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে ছাত্রলীগের জেলা কমিটি।

শুক্রবার বিকেলে ঝালকাঠি শিশুপার্কের মুক্ত মঞ্চে প্রতিষ্ঠাবার্ষিকী
উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সদস্য আমু কন্যা ব্যারিষ্টার সুমাইয়া হোসেন অদিতি। জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মধু অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন। আর স্বাগত বক্তব্য দিয়েছে সাধারন সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ।

আলোচনা অনুষ্ঠান শেষে একই মঞ্চে সন্ধার পরে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গানে গানে দর্শক মাতান জনপ্রিয় কণ্ঠশিল্পি ফাতেমা তুজ জোহরা ঐশিসহ অনেকে।