• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর সমাধিতে গাইবান্ধা ৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৩, ১০:৩৮ পূর্বাহ্ণ
বঙ্গবন্ধুর সমাধিতে গাইবান্ধা ৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গাইবান্ধা ৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন ও চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো: মাঈনউদ্দিন।

আজ শনিবার দুপুরে প্রথমে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অপর্ণ করে গভীর শ্রদ্ধা জানান নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোজানাতে অংশ নেন। পরে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এসময় সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামছিল আরেফিন টিটু, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ, সহ-সভাপতি এ্যাড. নুরুল আমিন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ শ নেতাকর্মী উপস্থিত ছিলেন। গত ৪ জানুয়ারি অনুষ্ঠিত গাইবান্ধা ৫ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মাহমুদ হাসান রিপন বিপুল ভোটে বিজয়ী হন।

অপরদিকে, সহস্রাধিক নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি ফুল দিয়ে শ্রদ্ধা জানান চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলার আওয়ামী লীগের সাধারন সম্পাদক গাজী মো: মাঈনউদ্দিন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোজানাতে অংশ নেন। #