আবু তাহের ,অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা লে, ক এম সাব্বির আহমেদ সমর্থক গোষ্ঠীর উদ্যোগে শীতার্ত, অসহায়, প্রতিবন্ধি ও বয়স্কদের মাঝে নগদ অর্থ ও কম্বল বিতরণ করা হয়েছে।
১৪ জানুয়ারি শনিবার সকালে উপজেলার মরিচা গ্রামে নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত এ কম্বল বিতরণ কর্মসূচিতে , জাতীয় পার্টির উপদেষ্টা লেঃ কঃ এম সাব্বির আহমেদের সভাপতিত্বে ও জাপা নেতা শেখ ফরিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত পরিবারের হাতে কম্বল তুলে দেন নড়াইল পৌরসভার মেয়র আজ্ঞুমানারা বেগম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইদ আহমেদ, জাতীয় পার্টির নেতা হাজী মকবুল হোসেন, গাজী রেজাউল করিম, আব্দুল গফফার বিশ্বাস, প্রলাদ সাহা, সৈয়দ ফরিদুল ইসলাম, আশরাফ সাধীন, সাবেক চেয়ারম্যান শাহাজান মুন্সি, গিয়াসউদ্দিনসহ এলাকার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এলাকার শতাধিক শীতার্ত পরিবারের মধ্যে কম্বল ও নগদ অর্থ বিতরণ করা হয়।