• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে উপজেলা শ্রমিকলীগ সভাপতির মায়ের দাফন সম্পন্ন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৩, ১৫:৩৪ অপরাহ্ণ
বাকেরগঞ্জে উপজেলা শ্রমিকলীগ সভাপতির  মায়ের দাফন সম্পন্ন।

রিয়াজ শরীফ, বাকেরগঞ্জ ঃ
রবিবার বাদ মাগরিব মরহুমার নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মরহুমার জানাজার নামাজে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র লোকমান হোসেন ডাকুয়া, থানা অফিসার ইনচার্জ এস এম মাসুদুর রহমান, পুলিশ পরিদর্শক মোঃ আলাউদ্দিন মিলন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া, হাফিজুল ইসলাম নান্না, যুগ্ম-সাধারন সম্পাদক সৈয়দ মোজাম্মেল, উপজেলা বিএনপির আহবায়ক হারুন-অর-রশিদ সিকদার, রঙ্গশ্রী ইউপি চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন সিকদার, পাদ্রীশিবপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু, ভরপাশা ইউপি চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খোকন,উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, পৌর যুবলীগ সভাপতি খন্দকার জিয়াউর রহমান রিপন, সাধারণ সম্পাদক আবুল কালাম হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম ডাকুয়াসহ সহস্রাধিক মানুষ অংশগ্রহন করেন।
মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাকেরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম চুন্নু,
উল্লেখ্য উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম ডাকুয়ার মাতা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুর ১ টা ৩০ মিনিটের সময় ইন্তেকাল করেন।