• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৩, ১৮:১২ অপরাহ্ণ
রংপুরে পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

রিয়াজুল হক সাগর, রংপুর ।
রংপুরে পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ হানিফুর রহমান ওরফে সৈকত নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সৈকত নগরীর কামাল কাছনার মায়াময়ী সড়কের আব্দুল মোমেনের ছেলে।
রোববার (১৫ জানুয়ারী) বিকেলে মেট্রো পুলিশের ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকি ইবনু মিনান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র টিম শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় নগরীর কামাল কাছনার মায়াময়ী সড়কের সৈকতের বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে একটি যুক্তরাষ্ট্রের তৈরী পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড কার্তুজ, এসএস পাইপ, ট্যাট্যা, লোহার রড সহ সৈকতকে গ্রেফতার করা হয়। সৈকত নগরীর সন্ত্রাসী গোষ্ঠির সাথে জড়িত কি না তা খতিয়ে দেখছে ডিবি পুলিশ। এ ঘটনায় মেট্রোপলিটন কোতয়ালী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ।