• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর সুবর্ণা আক্তারের মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৩, ০৩:৫০ পূর্বাহ্ণ
স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর সুবর্ণা আক্তারের মৃত্যু।

মোঃ হুমায়ুন কবির
সাভার প্রতিনিধি।

আশুলিয়ায় পরকীয়া সম্পর্কের জেরে স্বামীর লাঠির আঘাতে সুবর্ণা আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্বামী জনিকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ জানুয়ারি) ভোররাতে আশুলিয়ার বুড়িরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার জনির বাড়ি জামালপুর জেলার সদর থানার কলাবাধা গ্রামের মো. জিয়াউল মিয়ার ছেলে এবং নিহত সুবর্ণা একই জেলার সরিষাবাড়ী থানার আদরাচর গ্রামের সুজন মিয়ার মেয়ে, তারা আশুলিয়ার বুড়ির বাজার এলাকার চান মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন, জনি পেশায় পোশাক শ্রমিক এবং সুবর্ণা গৃহিণী ছিলেন, সুবর্ণার সাথে জনির বিয়ে হয় প্রায় চার বছর আগে, তাদের ঘরে এক বছরের একটি শিশু সন্তান রয়েছে।
পুলিশ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানায়, রাতে স্বামী-স্ত্রী দুজন পারিবারিক কলহের জেরে বাগবিতণ্ডা শুরু করেন, একপর্যায়ে জনি লাঠি দিয়ে সুবর্ণার মাথায় আঘাত করেন, এতে ঘটনাস্থলেই সুবর্ণার মৃত্যু হয়।
পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে যে সুবর্ণার সাথে কোন এক ছেলের পরকীয়া সম্পর্ক ছিল, এ বিষয়ে যোনি বারবার প্রতিবাদ করলেও তিনি শুনতেন না এ বিষয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহিন আহমেদ নয়ন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পোস্ট ম্যাডামের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে,
এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন বলে পুলিশ জানিয়েছে।