• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মূল ভবন হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৩, ০৯:৩৯ পূর্বাহ্ণ
গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মূল ভবন হস্তান্তর

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মূল ভবন হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ও কমিউনিটি স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।

হাসপাতালে পরিচালক অধ্যাপক ডা: নাহিদ ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে হাসপাতালে সাবেক পরিচালক ড: মো: সিরাজুল ইসলাম মোল্লা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, কোটালীপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে ফিতা কেটে মূল ভবন হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ও কমিউনিটি স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। পরে মূল ভবন ঘুরে দেখেন তিনি। এ অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, নার্স সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। #