• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৩, ১১:৪৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাসের চাপায় মনির শেখ (৪৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ জানুয়ারী) ভোর রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে সোমবার রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার পিজয়পাশায় এ দূর্ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই শহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মনির শেখের বাড়ী সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া গ্রামে।

হাইওয়ে পুলিশের এটিএসআই শহিদুল ইসলাম জানান, সোমবার রাতে মনির শেখ তার শ্যালক নাসিম মোল্লাকে নিয়ে মোটরসাইকেল করে নিজ বাড়ী থেকে শ্বশুরবাড়ী গোপালগঞ্জ সদরের দিকে যাচ্ছিলেন।

এসময় মোটর সাইকেলটি বিজয়পাশা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে দুজনেই মারাত্মক আহত হলে খবর পেয়ে হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই মনির শেখকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। #