স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার রাজনৈতিক সহযোদ্ধা এস এ মালেক স্মরণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণের করলেন বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ।
আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলার পাঁচ ইউনিয়ন ও পৌরসভার এক হাজার দরিদ্র নারী পুরুষের মাঝে এসব কম্বল বিতরন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির প্রধান পৃষ্ঠপোষক ড. আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক, বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. শামসুদ্দীন ইলিয়াস, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ শেখ আব্দুল্লাহ আল মামুন, বিশিষ্ট সমাজসেবক মতিউর রহমান লালটু প্রমূখ উপস্থিত ছিলেন।
এরআগে তিনি দুপুর ১টার দিকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি পবিত্র ফাতহাপাঠ করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন। পরে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধে রক্ষিত পরিদর্শণ বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। #