উজিরপুর প্রতিনিধি
বরিশালের উজিরপুরে ২০৫০ জন নিবন্ধিত শিশুদের মাঝে একটি করে কম্বল ও মশারী বিতরণ করা হয়েছে। বার্ষিক উপহারের অংশ হিসাবে সিআরএসএস ও উজিরপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই উপহার বিতরণ করেন। উপজেলার হারতা, সাতলা ও জল্লা ইউনিয়নে স্ব স্ব ইউপি সদস্যরা, গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ ও শিশু ফোরামের সদস্যবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিশুদের পড়াশুনায় মনোযোগী হওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন ও তাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপি ম্যানেজার ডমিনিকি সেন্টু গমেজ, এসিসটেন্ট কো-অর্র্ডিনেটর-প্রোগ্রাম রিগবী সেতু গমেজ, সিআরএসএস’র প্রোগ্রাম ম্যানেজার সুজিত হালদার। ##