হিজলা প্রতিনিধ।। বরিশালের হিজলা উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। দশ পেরিয়ে এগারোতে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন এ শ্লোগানকে সামনে রেখে বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি মিলন সরদারের উদ্যোগে বর্নাঢ্য আয়োজনের মধ্যে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।বুধবার (১৮ জানুয়ারি ) সকাল ১০ টার সময় উপজেলা ডাক বাংলোর হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মিলন সরদার। বক্তব্য রাখেন আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু,হিজলা উপজেলা নির্বীহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার, হিজলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ, নৌ পুলিশ ইনচার্জ বিকাশ চন্দ্র দে,কোস্টগার্ড ইনচার্জ ,গুয়াবারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাজাহান তালুকদার,হিজলা প্রেসক্লাবের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুর রহমান শিকদার, ধুলখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন ঢালি, বাংলাদেশ মানবাধিকার হিজলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুল হক সুমন তালুকদারসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিজলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুমনুর রহমান সোহাগ। আলোচনা শেষে উপস্থিত সকলের মাঝে কেক ও মিষ্টির বিতরণ করা হয়।