• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনায় কেন্দ্রীয় যুবলীগ নেতার শীত বস্ত্রবিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৩, ১১:৫৬ পূর্বাহ্ণ
বামনায় কেন্দ্রীয় যুবলীগ নেতার শীত বস্ত্রবিতরণ

প্রতিনিধি বরগুনা (দক্ষিণ)
বরগুনার বামনায় অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকাল ৩ ঘটিকায় বামনা ডিগ্রী কলেজ মিলনায়তনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংক্ষিপ্ত আলোচনায় সুভাষ চন্দ্র হাওলাদার নিজেকে বরগুনা-২ আসনের সংসদ সদস্য হিসেবে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বলে জানান।
তিনি বলেন, গত দুই সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলাম। আগামী নির্বাচনেও দলীয় মনোনয়ন প্রত্যাশী। দক্ষিণ জনপদের মানুষের জন্য দেড় যুগ ধরে কাজ করে যাচ্ছি। এর ধারাবাহিকতায় বর্তমানে ১৫ হাজার শীতবস্ত্র বিতরণ করেছি। করোনা কালিন সময়েও সব শ্রেনীর মানুষের পাশে থেকে খোঁজ খবর নিয়েছি।

শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান আবদুস সোবাহান, বামনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ওবায়দুল কবির আকন্দ দুলাল উপজেলা আওয়ামীলীগের সাবেক বন
ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ইয়াসির আরাফাত তালুকদার ও রাজীব আবদুল্লাহ সহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।