স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : “হৃদয়ে বিণাপানি”-এই শ্লোগানকে বুকে ধারন করে শোভাযাত্রা, আলোচনাসভা, স্মৃতিচারণসহ নাচে-গানে আর আড্ডার মধ্য দিয়ে গোপালগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বীণাপানি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্র্থীদের পুনঃমিলনী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ৯২ বছরে এবারই প্রথম এ ধরনরে অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।
আজ শুক্রবার (২০ জানুয়ানী) সকালে বিদ্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে অনুষ্ঠান স্থল গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে প্রাক্তন শিক্ষার্থী ও অনুষ্ঠানের আহবায়ক প্রফেসর ড. ইয়াসমিন আরা লেখার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রাক্তন শিক্ষার্থী খালেদ ফিরোজ জলি, বীণাপাণি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃম্ময় বাড়ৈ, প্রাক্তন ছাত্রী রাশেদা খানম রিনা, রেশমা আক্তার হাসি, আয়োজক কমিটির মেম্বার সেক্রেটারী সিলভিয়া আক্তার চিনাসহ প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকাকে উত্তরীয় ও ক্রেস্ট দিয়ে সন্মাননা জানানো হয়। প্রাক্তন শিক্ষারীরা তাদের পুরোনো দিনের স্কুল জীবনের স্মৃতির বর্ননা করেন।
অনুষ্ঠানে ৪ প্রজন্মের শিক্ষার্র্থীরা একত্রিত হতে পেরে সকলেই আনন্দ প্রকাশ করেছেন। দেশের বিভিন্ন স্থান ছাড়াও যারা প্রবাসী তারাও অনেকে হাজির হয়েছিলেন এই পুনঃমিলনী অনুষ্ঠানে। ৪ প্রজন্মের মিলন মেলায় আগতরা সবাই তাদের আনন্দ উচ্ছাসের কথা জানান। এসময় বন্ধবীরা মিলে আনন্দে মেতে ওঠে।
পরে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় ও ঢাকার শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।
বীণাপানি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের থেকে এবারের এসএসি পরীক্ষার্থী মাহজাবিন মোহনা বলেন, প্রথমবারের মত এমন একটি অনুষ্ঠানে যোগ দিতে পেরে খুব ভাল লাগছে। বান্ধবী ও সিনিয়র আপুসহ যারা এ আগে এ স্কুল থেকে পড়াশোনা করে বের হয়েছেন তাদের সাথে দেখা হলো, কথা হলো। সিনিয়র আপুদের সাথ থেকে অনেক কিছু জানতে পারলাম, শিখতে পালাম।
এ স্কুলের সাবেক শিক্ষার্থী তাসলিমা বেগম লাকী বলেন, এই স্কুল থেকে দীর্ঘ ২৫ বছর আগে এসএসসি পাশ করে বের হয়েছি। এমন একটি অনুষ্ঠানে যোগ দিতে পারে পুরোনো দিনের স্মৃতির কথা মনে পড়ে গেছে। এই স্কুলে কিভাবে পড়াশেনা করেছি, কিভাবে বান্ধবীদের সাথে আড্ডা দিয়েছি সেই স্মৃতি এখন জীবন্ত হয়ে উঠেছে।
খুলনা থেকে আসা এ স্কুলের সাবেক শিক্ষার্থী সাধনা সাহা বলেন, এই স্কুল থেকে দীর্ঘ ২৫ বছর আগে এসএসসি পাশ করে বের হয়েছি। এরপর বৈবাহিক কারনে আমাকে খুলনা থাকতে হয়। অনেক বান্ধবীর সাথে যোগাযোগ ছিল না। এমন একটি আয়োজনে আসতে পাড়ায় শৈশবের অনেক বান্ধবীর সাথে যোগাযোগ হলো, দেখা হলো, কথা হলো অনেক ভাল লাগছে। এমন আয়োজন করায় খুশি। #