• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে কম্বল পেলো দুইজন এতিম শিশু ও তৃতীয় লিঙ্গ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৩, ১৩:৪১ অপরাহ্ণ
গোপালগঞ্জে কম্বল পেলো দুইজন এতিম শিশু ও তৃতীয় লিঙ্গ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে এতিম শিশু ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির মধ্যে কম্বল বিতরণ করেছে রোটারী ক্লাব অব এরোমা ঢাকা। গোপালগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় এ কম্বল বিতরণ করা হয়।

আজ শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে পুলিশ লাইনে এতিম শিশু ও তৃতীয় লিঙ্গের জনগেষ্ঠির হাতে কম্বল তুলে দেন ডিএমপির উপ পুলিশ কমিশনার ও আয়োজক সংগঠন এরোমার সভাপতি আসমা সিদ্দিকা মিলি।

এ সময় বিশেষ পুলিশ সুপার ফাতেহা ইয়াসমিন, রেলওয়ে পুলিশের পুলিশ সুপার নিগার সুলতানা, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়শা সিদ্দিকা, রোটারি ক্লাবের সদস্য এ্যাড. আব্দুল মান্নান মিয়া, প্রকৌশলী মামুন মিয়া, নুর উদ্দিন পাটোয়ারী, সৈয়দ সেলিম সাজ্জাদ প্রমূখ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জের পুলিশ সুপার আয়শা সিদ্দিকা বলেন, রোটারী ক্লাব অব এরোমা ঢাকার উদ্যোগে ২০০ এতিম ও তৃতীয় লিঙ্গের সদস্যদের হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে। এতে জেলা পুলিশ সহযোগিতা করেছে। #