• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর সমাধিতে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিবের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৩, ১৩:৩৬ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর সমাধিতে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিবের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাস্তবায়ন পরিবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন।

আজ শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে শহীদ শহীদের রুহের মাগফেরাত দোয়া ও মোনাজাত করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করা হয়।

এরপর সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “ঘোনাপাড়া হতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর সমাধিসৌধ (শেখ লুৎফর রহমান সেতু এ্যাপ্রোচসহ) সড়কাংশ যথাযথমান ও প্রশস্ততায় উন্নীতকরণ” শীর্ষক প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করেন। #