মোঃ আসাদুল ইসলাম,গাইবান্ধা:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আবাদযোগ্য ফসলি জমি খনন না করে পরিত্যক্ত
পুরাতন বাঁধ কেটে নতুন বাঁধ ভরাটের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শুক্রবার(২০ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ চন্ডিপুর ও উত্তর সীচা
গ্রামের স্থানীয় জনগণের আয়োজনে পরিত্যক্ত বাঁধের আবাদযোগ্য জমিতে এ মানববন্ধন
অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের
সাংগঠনিক সম্পাদক মেহেদী মোস্তফা মাসুম, ভুক্তভোগী এলাকাবাসীর মধ্যে আলহাজ্ব
ফয়জার রহমান, আব্দুল আজিজ, মাওলানা নুরুজ্জামান নোমানী, এমএ মাসুদ রানা, মরিয়ম
বেগম প্রমূখ।
মানববন্ধনে বক্তরা বলেন, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত বঁাধের খাদের শত শত বিঘা
জমি মাটি কেটে ভরাট করে তিন ফসলীতে রুপান্তরসহ চাষাবাদ করে জীবিকা নির্বাহ
করে আসছেন এ এলাকার অসংখ্য মানুষ। সেই ফসলী জমি থেকে একটি মহল মাটি কেটে
নতুন বঁাধ নির্মাণসহ মাটি অন্যত্র বিক্রি করছে। অথচ পরিত্যক্ত বঁাধের মাটি দিয়ে
নতুন বঁাধ ভরাট করা যায়। এতে অসংখ্য মানুষ চাষাবাদ করে জীবিকা নির্বাহের পথ বন্ধ
হতো না। তাই বক্তারা পরিত্যক্ত বঁাধ কেটে নতুন বঁাধ ভরাটের দাবি জানান।