• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কোটালীপাড়ায় ভাসমান বেডে সবজি চাষের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৩, ১২:৪৪ অপরাহ্ণ
কোটালীপাড়ায় ভাসমান বেডে সবজি চাষের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : নিন্ম জলাভূমি বেষ্টিত গোপালগঞ্জর কোটালীপাড়া উপজেলায় ভাসমান বেডে সবজি চাষের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (২১ জানুয়ারি) উপজেলার কান্দি ইউনিয়নের মাচারতারা গ্রামের কয়েকটি জলাভূমির উপর তৈরী ভাসমান বেডে সবজির চারা রোপণ করে ‘ভাসমান বেডে সবজি ও মসলা চাষ’ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপজলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, উপজেলা কৃষি কর্তর্তা কৃষিবিদ নিটুল রায়, কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধুসহ এলাকার কৃষক-কৃষাণীরা উপিস্থত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটুল রায় বলেন, কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নে এক হাজার ৫’শত বিঘা জলাবদ্ধ পতিত জমি রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা এই পতিত জমিতে ফসল উৎপাদনের উদ্যোগ নিয়েছি। এই পতিত জলাবদ্ধ জমির যেখানে ধান চাষ করা সম্ভব সেখানে ধান চাষ কো হবে। আর যেখানে ধান চাষ করা সম্ভব নয় সেখানে সবজি চাষ করা হবে।

তিনি আরা বলেন, এই ১ হাজার ৫০০ বিঘা জলাবদ্ধ পতিত জমিতে ধান ও সবজির চাষ করা হলে ৬০ হাজার মন ধান উৎপাদন হবে। যার বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা। এছাড়া কচুরিপানার ভাসমান বেডে লাউ, কুমড়া, করলাসহ বিভিন্ন সবজি চাষ করলে অন্তত ৩০ লাখ টাকার সবজি উৎপাদন হবে।

ভাসমান বেডে সবজি ও মসলা চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস বলেন, যেখানে পানি আছে সেখানে আমরা ভাসমান বেডে সবজি চাষ কররো। আর সেখানে পানি নেই কিন্তু ধান লাগানো সম্ভব নয় সেখান আমরা ডিবি পদ্বতিতে সবজির চাষ কররো। ভাসমান বেডে সবজি চাষে মাটি এবং রাসায়নিক সার প্রয়োগ করা হয়না। কিন্তু এই ডিবি পদ্বতিতে আমরা কিছু মাটি ও রাসায়নিক সার পপ্রয়োগ করবো। #