• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পীরপুর হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এ ৯১ রংপুরের কম্বল বিতরণ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৩, ১৫:২২ অপরাহ্ণ
পীরপুর হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এ ৯১ রংপুরের কম্বল বিতরণ।

রিয়াজুল হক সাগর, রংপুর ।

শনিবার রংপুর শহরের আলমনগর এলাকার পীরপুর হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর ৩৫ জন ছাত্রকে ৯১ রংপুরের পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন মাদ্রাসার
সহ-সভাপতি. তাজউদ্দিন
সাধারণ সম্পাদক হাজী.আব্দুর রশিদ, ২৭নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রেজওয়ান আল মেহেদী ও স্থানীয় মুসুল্লিবৃন্দ।
৯১ রংপুরের পক্ষে উপস্থিত ছিলেন রুবাইয়াত হোসেন, সাদিক সুমন
আনোয়ার হোসেন দোলন
আসাদুজ্জামান আফজাল
মাহফিজুল আনাম সুজন, মনির হোসেন, স্বাগত শাহ আল মুমিন, আরিফুল ইসলাম, ইমরান হোসেন ও আসহাদুজ্জামান মিলন। শীতকালে শীতার্ত মানুষের মাঝে এসএসসি ১৯৯১ সালের শিক্ষার্থীদের সংগঠন ৯১ রংপুর ধারাবাহিক শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে গতকাল মাদ্রাসায় কম্বল বিতরণ করা হয়।