স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ট্রাক চাপায় রাজু শেখ (২৪) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন।
আজ রবিবার (২২ জানুয়ারি) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার তেঘরিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) গণেশ বিশ্বাস দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ভ্যান চালক রাজু শেখ খুলনার তেরখাদা উপজেলার হাতিশুড়া গ্রামের আকুব্বর শেখের ছেলে। সে গোপালগঞ্জ অবস্থান করে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) গণেশ বিশ্বাস জানিয়েছেন, সকালে ভ্যান চালিয়ে ঘোনাপাড়া থেকে শহরের মান্দারতলা এলাকায় আসছিলেন রাজু শেখ।
এসময় ভ্যানটি ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার তেঘরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি চাপা দিলে রাজু শেখ ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
তিনি আরো বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে লাশ বুঝে দেয়া হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করতে পারলেও চালক ও হেলপার পলাতক রয়েছে। #