• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৩, ১১:১৪ পূর্বাহ্ণ
টুঙ্গিপাড়ায় স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্মার্ট কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ করেছে এবি ব্যাংক।

আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া (জি.টি) মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল। এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জামাল উদ্দিন, পাটগাতী ইউপি চেয়ারম্যান শেখ শুকুর আহম্মেদসহ এবি ব্যাংকের ঊর্ধতনকর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে উপজেলার ১০৭ জন কৃষকের মাঝে স্মার্ট কার্ডের মাধ্যমে ঋণ বিতরন করা হয়। এর মধ্যে দিয়ে সূচনা হলো এবি ব্যাংকের স্মার্ট একাউন্ট। #