গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার ধানডোবা এলাকার একটি চানাচুর ফ্যাক্টরিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে আল আমিন খলিফা নামের স্থানীয় এক বাসিন্দা গুরুত্বর আহত হয়েছে। আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, বুধবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার মোক্তার ফুড প্রোডাক্ট নামের একটি ফ্যাক্টরির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবরপেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রæত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলে ফ্যাক্টরিটি বড়ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পায়।