বরিশাল ব্যুরো
বরিশালে ‘কারিগরি দক্ষতায় সমৃদ্ধি’ শীর্ষক প্রচার কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকালে বঙ্গবন্ধু উদ্যান থেকে একটি বনার্ঢ্য র্যালী, সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত হয়। কারিগরি শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে ও বরিশাল সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটে ক্যাম্পাস ওপেন ডে পালন করে। কারিগরি শিক্ষা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষে এই কর্মসূচী পালন করা হয়।
কর্মসূচীর উদ্বোধন করেন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী রুহুল আমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের পরিচালক ইসরাইল হোসেন ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গৌতম বাড়ৈ। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এই কর্মসূচীর সহযোগিতা করেন। এই অনুষ্ঠানের লক্ষ্য উচ্চশিক্ষার উপযোগী হিসেবে কারিগরি শিক্ষাকে সম্ভাব্য শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় করে তোলা এবং কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ নিয়ে যাদের নেতিবাচক ধারণা আছে, তাদের মধ্যে এর সাফল্যেনর গল্প বা কাঙ্ক্ষিত ফলাফল তুলে ধরে মনোভাব পরিবর্তন। ##