• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে সরকারি নির্দেশ উপেক্ষা করে সরকারি জায়গায় ভবন নির্মাণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৩, ০৯:৪৫ পূর্বাহ্ণ
গৌরনদীতে সরকারি নির্দেশ উপেক্ষা করে সরকারি জায়গায় ভবন নির্মাণ

গৌরনদী প্রতিনিধি \ ভূমি অফিসের বাঁধা উপেক্ষা করে সরকারি জমি দখল করে ভবন নির্মাণ অব্যাহত রাখা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার সরিকল এলাকার।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন যাবত সরিকল বাজারের দক্ষিণ পাশে পালবাড়ি সংলগ্ন খালের একাংশ দখল করে পাকা ভবন নির্মাণ কাজ শুরু করেন নাছির মোল্লা নামের স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি। বিষয়টি জানতে পেরে নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য সরিকল ভূমি অফিস থেকে বাঁধা প্রদান করা হলেও কাজ চালিয়ে আসছে ওই ব্যক্তি। এ বিষয়ে নাছির মোল্লা জানান, ভবন নির্মান নয় এখানে একটি গোসলখানা নির্মান করা হবে।
এ বিষয়ে সরিকল ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সরদার মোঃ মজিবর জানান, সরকারি জমি দখল করে ভবন নির্মানে বাঁধা দেওয়া সত্বেও নাছির মোল্লা নামের ওই ব্যক্তি ভবন নির্মান চালিয়ে আসছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।