• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৩, ১৭:৩৩ অপরাহ্ণ
ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

মোবারক হোসেন রুবেল
ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কক্ষে বৃহস্পতিবার দুপুরে ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শীতেষ চন্দ্র সরকার এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। সভায় হাওরের ফসলরক্ষা বাঁধের সবকটি প্রকল্পে কাজ করে নির্ধারিত সময়ের মধ্যে তা শেষ করা, উপজেলা গণপাঠাগারটি ও উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম দ্রুত চালুকরণ,হাওরের জীব বৈচিত্র রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, উপজেলা শিশু পার্কটি চালুকরণ, উপজেলা কেন্দ্রীয় গোরস্থান ও শ্মশাণ উন্নয়নকাজসহ নানাবিদ বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় দেশের সার্বিক উন্নয়নে গণমাধ্যম কর্মীদের ভূয়সী প্রশংসা করে নবাগত ইউএনও বলেন, আমি এখানে নতুন এসেছি। গণমাধ্যম কর্মীসহ উপজেলার সকল শ্রেণি পেশার মানুষজনদের প্রচেষ্ঠায় এই উপজেলাটি একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। মতিবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জুবায়ের পাশা হিমু, উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি গিয়াস উদ্দিন রানা,সাধারণ সম্পাদক এনামুল হক এনাম,যুগ্ম সম্পাদক সেলিম আহম্মেদ,দপ্তর সম্পাদক সোহান আহমেদ, উপজেলা প্রেস ক্লাবের সদস্য ও সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, মোবারক হোসেন রুবেল, ঈমাম হোসেন, শাকিন শাহ প্রমুখ।,