• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে দুই সহদরকে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৩, ১২:১৮ অপরাহ্ণ
গৌরনদীতে দুই সহদরকে পিটিয়ে আহত

গৌরনদী প্রতিনিধি \ নির্মাণাধীন মাটির রাস্তা নিয়ে বিরোধের জেরধরে মেহেদী হাসান ও তাওহীদুল ইসলাম নামের সহদরকে পিটিয়ে গুরুত্বর আহত করে অবরুদ্ধ করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আহতদের মা মাসুদা বেগম হামলাকারী আটজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের।
আহতদের মা মাসুদা বেগম অভিযোগ করে বলেন, বুধবার (২৫ জানুয়ারী) দুপুরে স্থানীয় ইউপি সদস্য আমার বসতবাড়ির সামনে জমির মধ্যে দিয়ে মাটির রাস্তা নির্মানের জন্য ভেক্যু মেশিন নিয়ে আসেন। এসময় জমির মধ্যে দিয়ে রাস্তা নির্মাণ না করে এক পাশর্^ দিয়ে রাস্তা নির্মাণের জন্য ইউপি সদস্যকে অনুরোধ করেন আমার দুই ছেলে মেহেদী ও তাওহীদুল। ইউপি সদস্যের অনুপস্থিতিতে একই বাড়ির ডালিম আকন ভেক্যু চালকদের যোগসাজসে আমার জমির মধ্যে দিয়ে রাস্তা নির্মান করে জমির ব্যাপক ক্ষতি করে। এ নিয়ে বাগবিতন্ডার একপর্যায়ে ডালিমের সহযোগী জিহাদ ফকির, তুষার ফকির, ইলিয়াস, খলিল আকন সহ একাধিক ব্যক্তি মেহেদী ও তাওহীদুলকে পিটিয়ে গুরুত্বর আহত করে অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে ৯৯৯ নাম্বারে ফোন করার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে হামলাকারীরা পালিয়ে গেলে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। গৌরনদী মডেল থানার এসআই নাসির হোসেন বলেন, ৯৯৯ নাম্বার থেকে ফোন পেয়ে আহতদের উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।