• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জ শেখ কামাল অ্যাথলেটিকস পুরস্কার বিতরণ করেন পংকজ নাথ এমপি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৩, ১২:৪৬ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জ শেখ কামাল অ্যাথলেটিকস পুরস্কার বিতরণ করেন পংকজ নাথ এমপি।

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বরিশাল-৪ আসনের মানবিক নেতা সাংসদ পংকজ নাথ। শুক্রবার বিকেলে সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের মাঠে আয়োজিত অ্যাথলেটিকসে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুননবী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পংকজ নাথ। প্রধান অতিথি সাংসদ পংকজ নাথ তার বক্তব্যে বলেন, শেখ হাসিনা সরকার, ক্রীড়া বান্ধব সরকার। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে। তাহলেই স্বাস্থ্য ও মন দুটোই ভালো থাকবে। এসময় ক্রীড়াঙ্গনে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সফলতার কথা তুলে ধরেন সাংসদ পংকজ নাথ। এসময় উপস্থিত ছিলেন, সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, সুভাষ চন্দ্র সরকার, ইউনিয়ন চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, ইউনিয়ন চেয়ারম্যান আবদুল কাদের ফরাজি, ইউনিয়ন চেয়ারম্যান সামছুল বারী মনির, ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ মোল্লা, কাউন্সিলর সোহেল মোল্লা, আলী আব্দুল্লাহ দোলন, সাইফুল ইসলাম বেপারি, মনির জমদ্দার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দুপুরে পাতারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সংসদ সদস্য পংকজ নাথ এর উদ্যোগে মেহেন্দিগঞ্জ উপজেলায় সদ্য নিয়োগ প্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়।