• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় বন্ধন সমিতির বার্ষিক সাধারন সভা ২০২৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৩, ১১:৫০ পূর্বাহ্ণ
হিজলায় বন্ধন সমিতির বার্ষিক সাধারন সভা ২০২৩


হিজলা প্রতিনিধিঃ ক্ষুদ্র সঞ্চয়ে গড়বো ভবিষ্যৎ এই প্রতিপাদ্য শ্লোগান নিয়ে বরিশালের হিজলা উপজেলার কাউরিয়া বন্ধন সমিতির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ শে জানুয়ারী রোজ শনিবার সকাল ১০ টার সময় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বন্দর বাজারে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন বন্ধন সমিতির সভাপতি বাহেরচর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা ওরম ফারুক।সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হিজলা প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন।
এছাড়াও উপস্তিত বক্তব্য রাখেন বন্ধন সমিতির উদ্যোক্তা ও সাধারন সম্পাদক হালিম সিকদার, বরিশাল জেলা স্কুলের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ,যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আলহাজ প্রর্মূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহ নেওয়াজ রিয়াজ হাওলাদার।
২০১৯ সালে স্থানীয় কিছু সম্মানিত ব্যাক্তিরা কাউরিয়া বন্ধন সমিতির কার্যক্রম শুরু করে।সুদবিহীন এ সঞ্চয় সমিতির লক্ষ হচ্ছে অসহায় দুস্তদের সেবা করা।তারা তাদের সেবার মাধ্যমে কিছু দুস্তদের সাম্বলম্বী করা।