• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে বিএমএসএফ’র ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৩, ১৭:৩৫ অপরাহ্ণ
বাকেরগঞ্জে বিএমএসএফ’র ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

মফস্বল সাংবাদিকদের সর্ব বৃহৎ সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বাকেরগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার ভার্চুয়াল এক সভায় বরিশাল জেলা কমিটির সুপারিশে বিএমএসএফ’র প্রতিষ্ঠাতা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও জাতীয় পরিষদের প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর ৩১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। ভার্চুয়াল সভায় অন্যান্যদের মধ্যে ছিলেন বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক খোকন আহমেদ হীরা। কমিটিতে দৈনিক জনকণ্ঠের বাকেরগঞ্জ সংবাদদাতা জিয়াউল হক আকনকে সভাপতি ও বাংলা টিভির বাকেরগঞ্জ প্রতিনিধি এসএম পলাশকে সাধারণ সম্পাদক এবং দৈনিক দক্ষিণের ক্রাইমের প্রতিনিধি সফিক খান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়াও কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোঃ গোলাম মোস্তফা (দৈনিক ইত্তেফাক), অরুন দাস (বাংলাদেশ বাণী), মোঃ বশির আহম্মেদ (দেশ জনপদ), যুগ্ম সাধারনণ সম্পাদক মোঃ মহেবুল্লাহ (দেশ জনপদ), মাহফুজ খান (তালাশ), কবির গাজী (মাতৃভূমির খবর), মোঃ জহিরুল হক আকন (মাতৃজগত), দপ্তর সম্পাদক মোঃ বেলাল হোসেন রিয়াজ (আলোকিত বরিশাল), সহ-দপ্তর সম্পাদক মোঃ শামীম আহম্মেদ (মানবজমিন), প্রচার সম্পাদক খান মেহেদী (সময় এক্সপ্রেস নিউজ), ক্রীড়া সম্পাদক মোঃ রুবেল হাওলাদার (সংবাদ পত্র), সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ কামাল মৃধা (বাংলাদেশ বাণী), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম আলিম (আমার সংগ্রাম), অর্থ সম্পাদক মোঃ আসাদুজ্জামান রাকিব (ঢাকার কণ্ঠ), ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সাইদুর রহমান সাইদ (আজকের গণমত), মহিলা বিষয়ক সম্পাদক নিলুফা আক্তার তানিয়া (প্রাণের বাংলাদেশ), স্বাস্থ্য সম্পাদক মোঃ সোহেল (দি বরিশাল নিউজ), পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মোনায়েম খান খোকন (সময় এক্সপ্রেস নিউজ), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মাহাবুব আকন (একুশে বিডি), কার্যনির্বাহী সদস্য পদে মোঃ মাসুদ সিকদার (নয়া শতাব্দী), আহমেদ কাওছার ক্ষৌণিশ (মহাকাল), আল-আমিন মিরাজ (যুগান্তর), মোঃ দানিসুর রহমান লিমন (আমার সংবাদ), খান মোহাম্মদ সেলিম (ভোরের অঙ্গীকার), মোঃ জুয়েল তালুকদার (যুগান্তর), মোঃ জাকির জোমাদার (স্বচ্ছ টিভি), মোঃ বায়েজিদ বাপ্পি (আনন্দ টিভি) ও এশিয়ান টিভির প্রতিনিধি উত্তম কুমার নির্বাচিত হয়েছেন।