• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় প্রাথমিকে সদ্য নিযোগপ্রাপ্ত শিক্ষকদের বরন ও পরিচিতি সভা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২৩, ১৩:৪০ অপরাহ্ণ
হিজলায় প্রাথমিকে সদ্য নিযোগপ্রাপ্ত শিক্ষকদের বরন ও পরিচিতি সভা।

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত ৮৬ জন সহকারী শিক্ষকদের বরন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ শে জানুয়ারী রোজ শনিবার দুপুর ১২ টার সময় উপজেলার বড়জালিয়া ইউনিয়নের পারেকহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল গাফফার।

প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ পংকজ নাথ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাখেন উপজেলা পরিষদেও চেয়ারম্যান আলহাজ বেলায়ত হোসেন ঢালী,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক হাওলাদার,ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন,নাজমা বেগম।

এছাড়াও উপস্তিত ছিলেন হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া,হরিনাথপুর ইউনিয়ন চেয়ারম্যান তৌফিকুর রহমান শিকদার,মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন,উপজেলা প্রকৌশলী সুকদেব বিশ^াস সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সহিদুল ইসলাম রিপন।

প্রধান অতিথি সদ্য নিয়োগ প্রাপ্ত সহকারী শিক্ষকদের উদেশ্য তার বক্তব্যে বলেন বৈশি^ক করনাকালীন সময়ে শিক্ষা ব্যবস্থা থমকে পড়ে।আপনারা আপনাদের মননশীল চিন্তা ও সঠিক মেধার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থাকে পূর্নরুদ্ধার করতে হবে।