• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় আগুন লেগে একটি বসতঘর পুড়ে ছাই।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৩, ০৪:৩৭ পূর্বাহ্ণ
বরগুনায় আগুন লেগে একটি বসতঘর পুড়ে ছাই।

বরগুনা জেলা প্রতিনিধি।
বরগুনা পৌর শহরের ৪ নং ওয়ার্ডের পিটিআই সড়কের ক্রোক এলাকায় হাওলাদার বাড়ি মোঃ বাবুল হাওলাদারের বসত করে বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে সম্পূর্ণ ঘরটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। আজ রবিবার ফজরের নামাজের পরপরই এ আগুনের ঘটনা ঘটে। পার্শ্ববর্তী লোকজনের ডাক চিৎকারে স্থানীয় সবাই ছুটে এসে আধাঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে বসতঘরটি সম্পর্ন পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছে বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটতে পারে। বাড়িতে কেউ না থাকায় কোন কিছুই রক্ষা করতে পারেনি। আসবাব পত্রসহ চাল,ডাল সব পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের আসতে আসতে সম্পন্ন ঘর পুড়ে যায়। তবে কত টাকা ক্ষতি হয়েছে এখনো ধারণা করা যাচ্ছে না।