জি.এম রিপন, বানারীপাড়া
বানারীপাড়ায় ঐতিহ্যবাহী বন্দর বাজার শহর রক্ষা বাধের পাশে বাস মাহিন্দ্রা-আলফা স্ট্যান্ড ও কিচেন মার্কেটসহ ব্যবসায়ীদের মালামাল পরিবহনে জেটি এবং ট্রলার ঘাট নির্মানের ভিত্তি প্রস্তুর স্থাপন করেছেন বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম। শুক্রবার বিকেলে পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি এ নির্মান কজের উদ্ধোধন ঘোষনা করেন। পরে তিনি এসব কাজের ফলক উম্মোচন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী, সাবেক পৌর মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা, উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু, ভাইস চেয়ারম্যান মো.নুরুল হুদা তালুকদার, ওসি মো.মাসুদ আলম চৌধুরী, আওয়ামী লীগ নেতা ডা.খোরশেদ আলম সেলিম, মোস্তফা সরদার, জাকির হোসেন, বন্দর বাজার কমিটির সভাপতি সুব্রত লাল কুন্ডু, সম্পাদক মো.মনিরুজ্জামান আশ্রাফি, প্যানেল মেয়র অধ্যাপক মো.এমাম হোসেন, কাউন্সিলর মো.জাকির হোসেন, মো.মনির হোসেন, মো.জাহিদ হোসেন, গৌতম সমদ্দার, সুমন খান প্রমূখ।