• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২৩, ১০:০৪ পূর্বাহ্ণ
গৌরনদীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে যাত্রীবাহী ট্রলার ও বালু ভর্তি বাল্কহেডের সংঘর্ষে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হওয়া ট্রলার যাত্রী নান্নু বেপারী (৬০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নান্নু বেপারী উপজেলার সাহেবের চর এলাকার বাসিন্দা। গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, উপজেলার হোসনাবাদ খেয়াঘাট থেকে রবিবার সন্ধ্যায় যাত্রী নিয়ে সাহেবের চর খেয়াঘাটে যাচ্ছিলো একটি যাত্রীবাহী ট্রলার। পথিমধ্যে বালু ভর্তি বাল্কহেডের সাথে ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ট্রলারে থাকা বৃদ্ধ নান্নু বেপারী নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। সোমবার বেলা এগারটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা নদীতে অভিযান চালিয়ে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন।