গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ “সবার জন্য প্রয়োজন ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন” এই প্রতিপাদ্যে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নে জন্ম-মৃত্যু নিবন্ধন ইউনিয়ন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের হলেরুমে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব সৌরভ ভট্টাচার্জ, ইউপি সদস্য মিজানুর রহমান, জসিম উদ্দিন, হাবিবুর রহমান প্রমূখ।