• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে বরিশাল বিভাগ সমিতির মত বিনিময় সভা,নির্বাচন কমিশন গঠন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২৩, ০৯:১৯ পূর্বাহ্ণ
রোমে বরিশাল বিভাগ সমিতির মত বিনিময় সভা,নির্বাচন কমিশন গঠন।

ইতালি প্রতিনিধিঃ
রোমে বরিশাল বিভাগ সমিতির নতুন কমিটি গঠনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রোমের ফুড অফ রেস্তোরায় এই সভা অনুষ্ঠিত হয়।বরিশাল বিভাগ সমিতি সাবেক সভাপতি নজরুল ইসলাম মাঝির সভাপতিত্বে ও সাবেক সহ সভাপতি মজিবুর রহমান সিকদারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বরিশালের কৃতি সন্তান, বাংলাদেশ সমিতির ইতালির অন্যতম প্রতিষ্ঠাতা জিএম কিবরিয়া। এসময় বক্তব্য রাখেন বরিশাল কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দ। সভায় গণতান্ত্রিক পদ্ধতিকে নেতৃত্ব নির্বাচনে সকলের সর্বসম্মতি ক্রমে জিএম কিবরিয়াকে প্রধান নির্বাচন কমিশনার ও এম এ রব মিন্টুকে নির্বাচন কমিশন সচিব করে ১০ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন করা হয়। এ সময় নব গঠিত বরগুনা জেলা সমিতির সভাপতি ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক রিয়াজ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বরিশাল বিভাগ সমিতির নেতৃবৃন্দ।