• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২৩, ১৪:০৭ অপরাহ্ণ
হিজলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার।

হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউসিয়া সংলগ্ন মেঘনা নদীর বালুর চর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে হিজলা নৌ পুলিশ।

স্থানীয়দের সংবাদের ভিত্তিতে নৌ পুলিশের এসআই নাসির উদ্দিন এর নেতৃত্বে একটি পুলিশ দল লাশটি উদ্ধার করেছে।

উদ্ধারকৃত মৃতদেহ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ময়নাতদন্তের পাঠানো হয়েছে।

নৌ পুলিশের এসআই নাসির উদ্দিন জানায় লাশটি সুরতাল করে হিজলা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত অজ্ঞাত যুবকের এখনো কোন সন্ধান পাওয়া যায়নি।